“বৃষ্টি বিলাশ”
“বৃষ্টি বিলাশ”
আবার সন্ধার সময় আরিফ মামার দোকানে না গেলে সারা দিনের ক্লান্তি দূর হয় না, মাথাটা কেমন জানি ঝিম
ঝিম করে।
চা’এর অভ্যাস টা এরকম-ই, অভ্যাস না ঠিক নেশা বলা যায়।
আজ বিকালেও প্রচন্ড ঝড়ের মধ্যে আরিফ মামার দোকানে গেলাম, যাওয়া মাত্রই শুরু হল বৃষ্টি।
ভালই হল অনেক দিন টিনের চালে বৃষ্টির শব্দ শুনি না, কনক্রিটের দালানে বৃষ্টি বোঝা যায় না।
ঘরে বসে বৃষ্টি উপভোগ করার জন্য টিনের চাল ওয়ালা ঘরের চেয় ভাল কিছু হতে পারে বলে আমার মনে হয়না।
দোকানের ভিতরে একদা মানুষ, ঠিক মাঝ খানটায় বসে আমি আর ইমান চা খাচ্ছি আর বৃষ্টি উপভোগ করছি বেশ
লাগছে আর এক কাপ চা দিতে বললাম।
ভাবছি একদিন এরকম একটা পরিবেশে একদিন ছারপোকাদের আসর বসাবো।
সেখানে মধ্যমনি হবেন ইভান ভাই, চারপাশে সব ছারপোকারা, চলবে একের পর এক গান আর আদা দেওয়া লাল
চা।
অন্য কেউ থাকতে পারে সেখানে, আমার পছন্দ ইভান ভাই তাই আমার ইচ্ছাটা এ রকম।
পরের দফায় চা শেষ করে ইমান বললে চলো হাসিব বৃষ্টিতে হাটি, হুমম প্রস্তাব মন্দ না অনেক দিন বৃষ্টিতে
ভিজি না তবে এই অবেলায় বৃষ্টিতে ভেজার চেয়ে বড় বোকামি হয়না। ইমানের মেস থেকে দুটো ছাতা নিয়ে দুজন
বের হলাম।
এর মধ্যে একজন কে মেসেজ দিলাম আমাদের এখানে প্রচুর বৃষ্টি, ফরিদপুরে অনেক দিন এরকম বৃষ্টি হয়না।
অথচ তার এলাকায় মাঝে মাঝেই বৃষ্টি হয়।
তার ভাষ্য” তুমি পসা ভ্যাম্পায়ার তাই তোমাদের ওইখানে বৃষ্টি হয়না হলেও রাতে টিপ টাপ বৃষ্টি”
তার ধারনা যে ভুল প্রমানিত হল সেটা জানালাম।
ঝুম বৃষ্টির মধ্যদিয়ে হেটে চলেছি উদ্দেশ্যহীন ভাবে, মাঝে মাঝে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে পাশের পকুরে
আলোর প্রতিফলনের সাথে বৃষ্টির ফোটা দেখতে পাচ্ছি, এই সাধারন ঘটনাটা দেখতে এত ভাল লাগছে কেন !!!
এদিকে হাতের ফোন টা’তে ব্লু জিন্সের কদম গানটা বাজছে, পরিবেশের সাথে গানাটা একদম পার্ফেক্ট।
হাটতে হাটতে কখোন যে লালের মোড় চলে আসলাম বুঝতেই পারিনি।
এখানে চায়ের দোকান দেখে চোখ ফেরাতে পারলাম না, শ্বরির টা গরম করা দরকার।
চা খেয়েই ফিরতে হবে, ওদিকে একজন খুদেবার্তায় খুব তাড়া দিচ্ছে তাড়া তাড়ি মেসে যাওয়ার জন্য।
“ছাতা নিয়ে গেছো কেন ছাতা ছাড়াই যেতে পারতে”��
“খুব মজা লাগছে তো আমারে বলো ক্যান, জ্বর হইলে বুঝবা কেমন মজা, যাও রুমে��” ইত্যাদি।
ফিরছি মেসে রাস্তার দু’পাশের দোকানের কিছু মানুষ দাঁড়িয়ে আছে এরা সবাই দিন মজুর, সারাদিন কাজ করে
মহাজনের কাছ থেকে পাওনা টাকা টা নিয়ে ঘরে ফিরবে, এই বৃষ্টি তাদের ফিরতে দিচ্ছেনা।
এই বৃষ্টি তাদের অসস্তির কারন,
আর আমরা সেই বৃষ্টিতে বৃষ্টি বিলাস করছি।
আজব তাই না !!!!!!
বৃষ্টি থেমেছে, আকাশের গর্জন থামেনি।
রুমে এসে ফ্রেশ হয় এখন লিখছি।
প্রচন্ড মাথা ব্যাথা, সব বৃষ্টি বিলাশের ফল।
কাল পরিক্ষা সামনে বই খোলা, বইয়ে একটাই কথা বার বার লেখা


No comments