বেখায়ালি এক্সপ্রেস
বেখায়ালি এক্সপ্রেস
“চশমাওয়ালি” পূর্ন চঁন্দ্র রাতে তোমাকে নিয়ে বেখেয়ালি এক্সপ্রেসে চড়ে সারারাত ট্রেন
ভ্রমন করবো।
আমাদের নির্দিষ্ট কোন উদ্দেশ্য নেই চাঁদের জোছনা শেষ হলে আমরাও নেমে পড়বো।
আমরা যে বগিতে উঠবো সেই বগিতে শুধু তুমি আর আমি থাকবো, এই বগিটা শুধু জোছনা
বিলাশিদের জন্য।
তুমি আর আমি মুখোমুখি জানালার পাশে বসবো।
জানালার বাইরে দিয়ে চাঁদের আলোয় দুজন দুজনকে দেখবো।
চাঁদটাও আমাদের সাথে যাবে।
তোমার সাথে ট্রেন ভ্রমনের জন্য চাঁদনী রাত আদর্শ।
যে স্টিশন থেকে উঠবো সেটার নামও বেখেয়ালি স্টিশন।
Hasib

No comments